রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান সামগ্রিক কর্মমূল্যায়নের জন্য জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে সম্মাননা স্মারক লাভ করেছেন। গত আগস্ট মাসের সামগ্রিক কর্মমূল্যায়নের জন্য ১৯ সেপ্টেম্বর ডিআইজি রেঞ্জ রংপুর, বাংলাদেশ পুলিশ সম্মেলন কক্ষে ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য সম্মানানা স্মারক হিসাবে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।এ সময় ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার সহ ৮ জেলার পুলিশ সুপার, কমান্ডেন্ট আর আর এফ রংপুর, সিআইডি প্রতিনিধি, ডিআইজি অফিসের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এছাড়াও সাধারণ মানুষের সাথে থানা পুলিশ জনবান্ধব আচরণ ও তাবলীগী জামাতের জেলা ইজতেমা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করেছে। ২১ সেপ্টম্বর শনিবার বিকেলে একান্ত আলাপে ওসি আব্দুল মান্নান বলেন, প্রশাসনের সহায়তাকারী এ প্রতিষ্ঠানটি এ দীর্ঘ সময়ে অনেক চড়াই-উৎরাই অতিক্রম করে আজকের গৌরবদীপ্ত অবয়বে উন্নীত হয়েছে। বলা যায়, বাংলাদেশ পুলিশ বাহিনী আমাদের স্বাধীনতা সংগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ কর্মকান্ডে ব্যাপক অবদান রেখেছে। স্বাধীনতা যুদ্ধে পুলিশ বাহিনীর অনেক সদস্য জীবন দিয়েও দেশমাতৃকার সেবায় বীরত্বপূর্ণ ভূমিকা রেখে দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ছাড়া চোর-ডাকাত থেকে শুরু করে সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী, অপহরণকারী প্রভৃতির অপতৎপরতা ঠেকাতেও পুলিশকে দায়িত্ব পালন করতে হয়। দুষ্টের দমন ও শিষ্টের পালনে ব্রতী হোক পুলিশ বাহিনী -এটাই কাম্য।
আজকালের কন্ঠ/ সফিকুল ইসলাম শিল্পি/সফিক
আপনার মতামত লিখুন :