বাউফলে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন | Daily AjKaler Kontho

বাউফলে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০১৯, ১২:৩৯ অপরাহ্ন
বাউফলে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলের বিলবিলাস নেছারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে গোপনে মাদ্রাসার গভর্নিংবডি কমিটি গঠনের অভিযোগে মানববন্ধন করেছেন স্হানিয় গন্যমান্য মান্য ব্যাক্তি ও অভিভাবকরা ।গতকাল শুক্রবার সকালে পৌর সদরের কুন্ডুপট্টি এলাকার বাউফল প্রেস ক্লাবের সামনে এ সময় তারা ভুয়া কমিটি বাতিল, এডহক কমিটির হাতে ক্ষমতা হস্তান্তার ও সঠিক প্রকৃয়ায় নির্বচনের দাবি জানান।মানববন্ধনে বক্তারা বলেন অভিভাবকদের ন্যায্য দাবি হরন করে তারি ভাগ্নীর জামাতা বাজেমহল মাদ্রাসা অধ্যাক্ষ মাসুম বিল্লাহ কে প্রিইজাইডিং অফিসার বানিয়ে গোপন কমিটি করে নিজের পছন্দের লোকজন নিয়ে পকেট কমিটি গঠন করেছেন। ইতোমধ্যে বিদ্যেৎসাহী সদস্য ও কমিটি অনুমোদনের না দেওয়ার জন্য অভিভাবক দের পক্ষ থেকে বরাবর রেজিষ্ট্রার মাদ্রাসা শিক্ষা বোর্ড,মাদ্রাসা শিক্ষা অদি দপ্তরেও অনুমদন না দেয়ার জন্য গত ১১ সেপ্টেম্বরও১২ সেপ্টেম্বর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ব্যাংক ড্রাফট সহ তদন্ত পূর্বক ব্যাবস্হা গ্যহনের জন্য লিথিত অভিযোগ দেয়া হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জিল্লুর রহমান,হাবিবুর রহমান,মহিউদ্দিন খাঁন নিজাম খাঁন সহ আরো অনেকে বক্তারা আরও বলেন, অধ্যক্ষ হান্নান আজিজির কাছে কোনো নিয়ম-অনিয়মের বালাই নাই। মাদরাসাটিকে নিজের খেয়াল-খুশিতে পরিচালনা করছেন। দীর্ঘ ২৫ বছর যাবত এভাবেই মাদরাসার ভাবমূর্তি ক্ষুণ্ন করে কমিটি গঠন, পকেট কমিটির মাধ্যমে ভুয়া বিল-ভাউচারের মাদরাসার টাকা আত্মসাৎসহ নানা অপকর্ম-দুর্নীতি করে চলেছেন।
এ ব্যাপারে অধ্যক্ষ আব্দুল হান্নান আজিজি মোবাইলফোনে আজকালের কন্ঠ, কে বলেন, আমি অসুস্থ। ঢাকায় চিকিৎসায় আছি। মাদরাসার সুষ্ঠু পরিচালনার জন্য কমিটি গঠন করা প্রয়োজন। সঠিকভাবেই তা করা হয়েছে।