দেশে তাণ্ডব চালাচ্ছে করোনা, ২৪ ঘণ্টায় রেকর্ড শনাক্ত, ১৯৯ মৃত্যু | Daily AjKaler Kontho

দেশে তাণ্ডব চালাচ্ছে করোনা, ২৪ ঘণ্টায় রেকর্ড শনাক্ত, ১৯৯ মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৮, ২০২১, ৫:৪৫ অপরাহ্ন
দেশে তাণ্ডব চালাচ্ছে করোনা, ২৪ ঘণ্টায় রেকর্ড শনাক্ত, ১৯৯ মৃত্যু

দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৯৯ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এটি একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৭৯২ জন।

গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১১ হাজার ৬৫১ জন। এখন পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ আক্রান্ত। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গতকাল বুধবার ২০১ জনের মৃত্যু খবর জানায় স্বাস্থ্য অধিদফতর। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয় ১১ হাজার ১৬২ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।