শোভন-রাব্বানীর প্রবেশ পাস বাতিল গণভবনে | Daily AjKaler Kontho

শোভন-রাব্বানীর প্রবেশ পাস বাতিল গণভবনে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০১৯, ৫:৫৬ অপরাহ্ন
শোভন-রাব্বানীর প্রবেশ পাস বাতিল গণভবনে

আজকালের কন্ঠ ডেস্ক : ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর গণভবনে প্রবেশের পাস বাতিল করা হয়েছে। ছাত্রলীগ ও গণভবনের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। গণভবনে প্রবেশের ক্ষেত্রে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের স্থায়ী অনুমতি ছিল। ফলে এতদিন গণভবনে প্রবেশের সময় অন্য অনেকের মতো তাদের আলাদা কোনো অস্থায়ী পাস নেওয়া লাগত না। যে কোনো সময় তারা স্থায়ী পাস দিয়ে গণভবনে প্রবেশ করতে পারতেন। এখন আর আগের মতো সরাসরি গণভবনে প্রবেশ করতে পারবেন না। জানা গেছে, এ সুবিধা বাতিলের ফলে ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এখন গণভবনে প্রবেশ করতে চাইলে তাদেরকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছ থেকে অন্যদের মতো আলাদা অস্থায়ী পাস নিতে হবে। সাধারণত অল্প কিছু সময় বা কয়েক ঘণ্টার জন্য অস্থায়ী পাস দেওয়া হয়।