দুর্গাপুরে সড়কের গর্ত ভরাটে এগিয়ে এলেন মোমেনুর রহমান | Daily AjKaler Kontho

দুর্গাপুরে সড়কের গর্ত ভরাটে এগিয়ে এলেন মোমেনুর রহমান


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন
দুর্গাপুরে সড়কের গর্ত ভরাটে এগিয়ে এলেন মোমেনুর রহমান

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ফকার মোড় সংলগ্ন সড়কের তিনটি স্থানে প্রায় চার ফুট গভীর গর্তের সৃষ্টি হয়। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ও পথচারীদের দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

বিষয়টি জানতে পেরে এগিয়ে আসেন বিশিষ্ট ব্যবসায়ী ও ছাতিয়ান গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোমেনুর রহমান (মিম)।স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফিরোজ আলী পিন্টু বিষয়টি তাকে অবহিত করলে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন।

স্থানীয়দের ভাষ্য, সড়কের গর্তগুলো দ্রুত ভরাট করা হলে ওই এলাকার মানুষের চলাচলে দুর্ভোগ কমবে এবং দুর্ঘটনার ঝুঁকিও হ্রাস পাবে।

এলাকাবাসী জানান, জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো দ্রুত সংস্কার করা প্রয়োজন।

আজকালের কন্ঠ/আর বি