গৌরনদীতে শ্লীলতাহানিকর কথা অসৌজন্যমূলক আচরণে যুবকের ৩ মাসের কারাদণ্ড | Daily AjKaler Kontho

গৌরনদীতে শ্লীলতাহানিকর কথা অসৌজন্যমূলক আচরণে যুবকের ৩ মাসের কারাদণ্ড


এ,এস,মামুন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ন
গৌরনদীতে শ্লীলতাহানিকর কথা অসৌজন্যমূলক আচরণে যুবকের ৩ মাসের কারাদণ্ড

বরিশালের গৌরনদীতে স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত, ইভটিজিং এবং শিক্ষার্থীদের ওপর অপরাধমূলক বলপ্রয়োগ রোধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার ৩০ সেপ্টেম্বর ২২৬ গৌরনদীর নাঠৈ মাধ্যমিক বিদ্যালয়ে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান।

অভিযানকালে ছাত্রীদের উদ্দেশে শ্লীলতাহানিকর মন্তব্য, ছাত্রদের ওপর অপরাধমূলক বলপ্রয়োগ এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে একজনকে আটক করা হয়। পরে দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে গৌরনদী মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ সুরক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

আজকালের কন্ঠ/আর বি