বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি, ঢাকা রেশনিং ইউনিট নির্বাচন অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি, ঢাকা রেশনিং ইউনিট নির্বাচন অনুষ্ঠিত


শাহজালাল (রাসেল) প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৬, ৫:৫১ অপরাহ্ন
বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি, ঢাকা রেশনিং ইউনিট নির্বাচন অনুষ্ঠিত

উন্নয়নের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে চান ভোটাররা। জয়ী হয়ে ইশতেহার বাস্তবায়নে অগ্রগামী ভূমিকা রাখতে চান প্রার্থীরা। সুষ্ঠ নির্বাচন পরিচালনায় সকল পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার।

শনিবার (১৯শে সেপ্টেম্বর) রাজধানীর জুরাইন প্রধান নিয়ন্ত্রকের কার্যালয়ে ঢাকা রেশনিং অফিসে এ নির্বাচন -২০২৬ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২টি প্যানেলে ১৭ জন করে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিত হবে ১৭ জন প্রার্থী। সকাল ৯টা থেকে দুপুর ২.৩০ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। মোট ভোটার সংখ্যা ৮৪ জন।

“সার্বজনীন ভোটাধিকার প্রতিষ্ঠাতাদের উত্তরসূরী” কাজী আহসান – অপূর্ব – ইসমাইল পরিষদে সভাপতি পদে কাজী মোঃ আহসান হোসেন, সহ-সভাপতি পদে অপুর্ব কুমার রায়, সাধারণ সম্পাদক পদে মোঃ ইসমাইল হোসেন সহ বিভিন্ন পদে আরও ১৪ জন প্রার্থী অংশ গ্রহণ করেন।

“আইকনিক নেতৃত্ব তৈরিকারী পরিষদ” কামরুল-জুয়েল – ইকবাল পরিষদে সভাপতি পদে মোহাম্মদ কামরুল হাসান, সহ-সভাপতি পদে কামরুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক পদে আবু নাছির ইকবাল সহ বিভিন্ন পদে আরও ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন চলাকালীন সময়ে দুই পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আজকে আমাদের মিলন মেলা। সবার সাথে দেখা হচ্ছে খুবই ভালো লাগছে। নির্বাচনে অংশ গ্রহণ করেছি সমিতির উন্নয়নে কাজ করব বলে। জয়ী হলে ইশতেহার বাস্তবায়নে অগ্রগামী ভূমিকা রাখব। নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী, আমরা ভাই ভাই। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে, এই সমিতির সকল উন্নয়ন মূলক কাজের সাথে অংশ গ্রহণ করব।

একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা। তবে যেই জয়ী হবে, সে সকলকে নিয়ে এই সমিতির উন্নয়নে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা। সমিতির সকল সদস্যদের সুখ-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।

প্রধান নির্বাচন কমিশনার ঢাকা রেশনিং এর সহকারী নিয়ন্ত্রক মাসুম আলম ফরহাদ বলেন নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী একে অপরের পরিচিত। সকাল থেকেই সুন্দর ভাবে ভোট প্রয়োগ করেন ভোটারগন। নির্বাচনের সকল নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে ভোট চাইছে প্রার্থীরা। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। এ সময় সহকারি নির্বাচন কমিশনের মোঃ আনোয়ার হোসেন, মোঃ শহিদুল ইসলাম, মোহাম্মদ বখতিয়ার মিয়া, মোহাম্মদ তারিকুজ্জামান ও ইমানা সাহরিন উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি