পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান ফটকে আনসার সদস্যের মোটরসাইকেলে আগুন | Daily AjKaler Kontho

পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান ফটকে আনসার সদস্যের মোটরসাইকেলে আগুন


রুবেল আহমেদ, মাদারিপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৫:২৪ অপরাহ্ন
পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান ফটকে আনসার সদস্যের মোটরসাইকেলে আগুন

মাদারীপুরের মস্তফাপুর পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান ফটকের সামনে আগুন লেগে একটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে অফিসে প্রবেশের সময় সেখানে কর্মরত আনসার সদস্য আকরাম হোসেনের ব্যবহৃত পালসার মোটরসাইকেলে হঠাৎ স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যেই আগুন মোটরসাইকেলটিতে ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে আগুনে মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় সূত্র জানিয়েছে, আগুন লাগার ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজকালের কন্ঠ/আর বি