উলিপুরে শিক্ষার্থী,দুস্থ, অসহায় ও অসচ্ছল মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ | Daily AjKaler Kontho

উলিপুরে শিক্ষার্থী,দুস্থ, অসহায় ও অসচ্ছল মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ


কুড়িগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৬, ২:৪১ অপরাহ্ন
উলিপুরে শিক্ষার্থী,দুস্থ, অসহায় ও অসচ্ছল মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

কুড়িগ্রামের উলিপুরে শিক্ষার্থী, দুস্থ, অসহায়, অসচ্ছল ও গৃহহীন মানুষের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উলিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলার নির্বাচিত ২০ জন উপকারভোগীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে, মোট ২ লাখ টাকার এককালীন আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান ও রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফ।

এ সময় উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা আত্বাব উদ্দিন, কুড়িগ্রাম জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ছাত্রনেতা ও জিএস ফিরোজ কবির কাজলসহ উলিপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

অনুষ্ঠানটির আয়োজন করে উলিপুর উপজেলা সমাজসেবা কার্যালয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব স্বপন কুমার সাহা।

আয়োজক সূত্রে জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন অসচ্ছল, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় উলিপুর উপজেলার নির্বাচিত ২০ জন উপকারভোগীর মাঝে এ অনুদানের চেক বিতরণ করা হয়।

চেক হাতে পেয়ে উপকারভোগীদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা এ সহায়তার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সন্তোষ জানান।

বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। এ ধরনের আর্থিক সহায়তা অসচ্ছল পরিবারগুলোর সাময়িক আর্থিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

আজকালের কন্ঠ/আর বি