কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু, মরদেহ ঢামেক মর্গে | Daily AjKaler Kontho

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু, মরদেহ ঢামেক মর্গে


ঢামেক প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৬, ১২:২০ অপরাহ্ন
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু, মরদেহ ঢামেক মর্গে

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মোঃ বাবুল হোসেন (৪৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বাবুল হোসেনের হাজতি নম্বর ১৯০৫৯/২৬। তিনি যশোর জেলার কোতোয়ালি থানার মনোহরপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

কারারক্ষী রাসেল এবং আমিনুল জানান, আজ সকাল আনুমানিক ৮.১৫ মিনিটের সময় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই হাজতি। পরবর্তীতে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে সকাল ৯.১০ মিনিটের সময় এখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য বর্তমানে ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।

আজকালের কন্ঠ/আর বি