
বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘নজরুল বর্ষ উদযাপন’ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি জহির উদ্দিন স্বপন, এমপি মাননীয় মন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) । তিনি নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ৩১ শে আগস্ট ২০২৬ থেকে ৩০ শে আগস্ট ২০২৭ নজরুল বর্ষ ঘোষণা করেছেন। সারা দেশের ন্যয় গৌরনদীতে যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে উদ্বোধন ঘোষনা করেন উক্ত অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান, গৌরনদী উপজেলা বিএনপি’র আহবায়ক বীরমুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব,সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির,উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক বদউজ্জামান মিন্টু, পৌর বিএনপি’র আহবায়ক মোঃ জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব পৌর বিএনপি’র শফিকুর রহমান শরীফ স্বপন,সরকারি গৌরনদী কলেজের সাবেক ভিপি ও পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক জাকির হোসেন রাজা,কবিরত্ন শিকদার রেজাউল করিম, গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার,দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের সভাপতি পলাশ তালুকদার, সাধারণ সম্পাদক এ এস এম মামুন, যুগ্ন আহবায়ক গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক দলের এস এম শিবলুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও সমাজে তাঁর অসাম্প্রদায়িক চেতনার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নজরুলের সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের প্রত্যয় ব্যক্ত করা হয়।গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কবি নজরুলের সাম্য, মানবতা ও দেশপ্রেমের আদর্শকে ধারণ করে সাংস্কৃতিক চর্চা আরও বেগবান করার আহ্বান জানানো হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :