নাটোরে পবিত্র মিলাদুন্নবী জোশনে জুলুস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা | Daily AjKaler Kontho

নাটোরে পবিত্র মিলাদুন্নবী জোশনে জুলুস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ২৬, ২০২৬, ২:৩৮ অপরাহ্ন
নাটোরে পবিত্র মিলাদুন্নবী জোশনে জুলুস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা

মোস্তফা জানে রহমত পেহ লাখো সালাম এই স্লোগান নিয়ে নাটোরে পবিত্র মিলাদুন্নবী জোশনে জুলুস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আজ বুধবার দুপুরে অহেলে সুন্নাতওয়াল জামাআতের নাটোর জেলা শাখার আয়োজনে হরিশপুর পুলিশ লাইনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় পুলিশ লাইনের সামনে এসে শেষ হয়।

এর আগে বড়হরিশপুর পূর্ব পাড়া সুন্নি জামে মসজিদ প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ। আলোচনা সভায় আহলে সুন্নাতওয়াল জামাত নাটোর জেলা শাখার সভাপতি এডভোকেট মোঃ আব্দুল ওহাব বীর মুক্তিযোদ্ধা সভাপতিত্বে ও আলাউদ্দিন নিজামী সাধারণ সম্পাদক সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আততাব, বড়হরিশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহাতাব আলী, বড়হরিশপুর পূর্ব পাড়া সুন্নি জামে মসজিদের সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন,আল মাদ্রাসাতুল জামহরিয়া মাদ্রাসা আরবি প্রভাষক (অব:) মুকতি মাওঃ আ: রহমান আনোয়ারী প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ধর্মপ্রাণ মুসল্লি। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আজকালের কন্ঠ/আর বি