
পিরোজপুরের জিয়ানগরে ৭০ পিস ইয়াবাসহ লিজা আক্তার (৩০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জিয়ানগর থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ আগষ্ট) রাত ৮.৩০ টায় উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৩নং ঢেপসাবুনিয়া ওযার্ড থেকে তাকে মাদক সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। আটককৃত মাদক কারবারি লিজা আক্তার ঢেপসাবুনিয়া মনির হাওলাদারের স্ত্রী ও মোশাররফ মল্লিকের মেয়ে বলে জানা যায়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে জিয়ানগর থানা এসআই (নিরস্ত্র) মো.ইসমাঈলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ৭০ পিস ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করে জিয়ানগর থানায় নিয়ে আসা হয়।আটককৃত মাদক কারবারির নামে জিয়ানগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এ ব্যাপারে জিয়ানগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.মোহাব্বত খাঁন বলেন,আটককৃত নারী মাদক কারবারির নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজ বুধবার পিরোজপুর কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান থাকবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :