
প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ আয়োজনের লক্ষ্যে পিরোজপুর জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অনলাইনে সংযুক্ত ছিলেন পিরোজপুর মহিলা আসন-৪৯ এর সংসদ সদস্য সুলতানা জেসমিন।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ।
সভায় প্রতিযোগিতার সার্বিক আয়োজন, অংশগ্রহণকারী দলসমূহের প্রস্তুতি, মাঠ ও ভেন্যু প্রস্তুতকরণ, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রতিযোগিতাটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্হিত ছিলেন সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ ও সাংবাদিকবৃন্দ।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :