
পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের (পিপিএম-বার) হাত থেকে বিশেষ পুরস্কার গ্রহণ করলেন গলাচিপা থানার সুযোগ্য এবং সাহসী অফিসার, এএসআই মোঃ মিজানুর রহমান। বিগত মাসে ‘ওয়ারেন্ট তামিল’ ক্যাটাগরিতে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত করা হয়েছে।
আজ পটুয়াখালী পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এই বিশেষ পুরস্কার ও অভিনন্দন পত্র তাঁর হাতে তুলে দেওয়া হয়। এই গৌরবময় মূহুর্তে পুলিশ সুপার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএসআই মিজানুর রহমান গলাচিপা থানায় দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক নির্মূল, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর এই অসামান্য সাফল্যের জন্য গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সহকর্মী এবং সমগ্র এলাকার মানুষ অত্যন্ত গর্বিত ও আনন্দিত। তাঁর এই অর্জন অন্য পুলিশ সদস্যদের জন্যও অনুপ্রেরণাদায়ক হবে বলে বিশ্বাস করা হয়।
এএসআই মোঃ মিজানুর রহমানের নিষ্ঠা, দায়িত্বশীলতা এবং আন্তরিকতাকে সম্মান জানিয়ে গলাচিপা থানা পুলিশ এবং স্থানীয় জনগণ তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের আরও সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন।
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :