
বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজি জনাব মোঃ জুলফিকার আলী হায়দারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রেঞ্জ অফিস, জেলা ও আরআরএফ পুলিশের কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ডিআইজি বাসভবনে নবাগত রেঞ্জ ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দার মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁকে ফুল দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন আরআরএফ, বরিশালের কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোঃ আব্দুস সালাম রিমন; বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মোঃ সাইফুল্লাহ বিন আনোয়ার, বিপিএম; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ হুমায়ুন কবির; বরিশাল জেলা পুলিশ সুপার জনাব এ, জেড, এম মোস্তাফিজুর রহমান; রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার জনাব রুনা লায়লা এবং পুলিশ সুপার জনাব কাজী মোঃ ছোয়াইব।
এছাড়াও রেঞ্জ ডিআইজি অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ডিআইজি বাসভবনে উপস্থিত হয়ে নবাগত রেঞ্জ ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় নবাগত রেঞ্জ ডিআইজি কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :