নাটোর টাকে ঐতিহ্য বাহী জেলা হিসেবে যাতে আপনেরা নিজেদের অবস্থানটা তুলে ধরতে পারেন বিশ্বের দরবারে: পর্যটন মন্ত্রী | Daily AjKaler Kontho

নাটোর টাকে ঐতিহ্য বাহী জেলা হিসেবে যাতে আপনেরা নিজেদের অবস্থানটা তুলে ধরতে পারেন বিশ্বের দরবারে: পর্যটন মন্ত্রী


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ৮, ২০২৬, ১:৫৬ অপরাহ্ন
নাটোর টাকে ঐতিহ্য বাহী জেলা হিসেবে যাতে আপনেরা নিজেদের অবস্থানটা তুলে ধরতে পারেন বিশ্বের দরবারে: পর্যটন মন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, নাটোর অনেক ঐতিহ্য ভরা একটা জেলা। আমরা যারা যে মন্ত্রণালয়ে আছি আমরা একটা টিম হয়ে এখানে এসেছি। যে নাটোর টাকে যে ঐতিহ্যে আছে সে ঐতিহ্যে যেন মানুষের মাঝে পৌঁছায় দিতে পারি। সেটা শুধু বাংলাদেশের ভিতর না বিশ্বের মধ্যে পৌঁছায় দিতে পারি সেই ভাবে আমরা একটা প্লান করবো। সেইটা তো এতো তাড়াতাড়ি হবে না আমরা আস্তে আস্তে নাটোর টাকে ঐতিহ্য বাহী জেলা হিসেবে যাতে আপনেরা নিজেদের অবস্থানটা তুলে ধরতে পারেন বিশ্বের দরবারে।

শনিবার বেলা ১০ টার দিকে নাটোরের রাণীভবানী রাজবাড়ি পরিদর্শনকালে এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ শামিমুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সাবেক মেয়র কাজী শাহ আলম, নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আততাব সহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা।

আজকালের কন্ঠ/আর বি