মাদারীপুরে ১ হাজার ইয়াবাসহ ১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার | Daily AjKaler Kontho

মাদারীপুরে ১ হাজার ইয়াবাসহ ১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার


এস এম তানবীর, মাদারীপুর প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
মাদারীপুরে ১ হাজার ইয়াবাসহ ১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদারীপুর সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

এ সময় মাদক কারবারের অভিযোগে মোসাঃ আছমা বেগম (৩৯) নামে এক নারীকে গ্রেফতার করা হয়।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টা ৫ মিনিটে সদর মডেল থানার থানতলী এলাকার মিলের কোনা ব্রিজের দক্ষিণ ঢালে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ওই নারীর থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃত আছমা বেগম সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকার বাসিন্দা।

মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।