আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত | Daily AjKaler Kontho

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত


মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা, রচনা লিখন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী।

তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে আত্মত্যাগকারী শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি আরও বলেন, ১৯৭১ ছিল স্বাধীনতা অর্জনের সংগ্রাম আর ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল স্বাধীনতার মর্যাদা, জনগণের অধিকার ও গণতান্ত্রিক চেতনা রক্ষার আন্দোলন। জুলাইয়ে আত্মদানকারী শহীদদের আত্মত্যাগ কখনো বিস্মৃত হবে না।

তিনি সকলকে জুলাইয়ের চেতনাকে ধারণ করে ঐক্য, সততা, ন্যায়বিচার ও দেশপ্রেমের আদর্শে একটি উন্নত, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

আলোচনা সভায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন। পরে দিবস উপলক্ষে আয়োজিত রচনা লিখন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।