
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ জাতীয় পর্যায়ে ফুটবল প্রতিযোগিতায় টুর্নামেন্ট দেশ সেরা দুই খেলোয়ার লালপুরের জান্নাতুল ফেরদৌস ফারিহা ও ২০০মিটার স্প্রেন্টে বালক বিভাগে দেশ সেরা হওয়ায় মোহাম্মদ আমান কে সংবর্ধনা দিয়েছে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাত থেকে পুরস্কার প্রাপ্ত নাটোরে লালপুর উপজেলার দুই নতুন কুঁড়ি স্পোর্টস দেশ সেরা খেলোয়াড় কে সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমা খাতুন, জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এছামী সহ গণমাধ্যম কর্মীরা। লালপুর উপজেলার মোহাম্মদ আমান ১০ম শ্রেণীর রুইগাড়ি উচ্চ বিদ্যালয় ছাত্র ও জান্নাতুল ফেরদৌস ফারিহা লালপুর উপজেলার নান্দুয়া উচ্চ বিদ্যালয় ক্লাস ৭ম শ্রেণীর ছাত্রী। পরে জান্নাতুল ফেরদৌস ফারিহা হাতে ক্রীয়া সামগ্রী তুলে দেয়া হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :