
অদ্য ০২ ও ০৩ আগস্ট ২০২৬ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাঙ্গা, হিজলদী, কালিয়ানী, তলুইগাছা বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় মাদক/চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ ইয়ারা ও মোটরসাইকেল এবং ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।
হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১৪ আরবি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বড়ালী নামক স্থান হতে ২,১০,০০০/-টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৮/৭-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কাঁঠাল তলার মোড় নামক স্থান হতে ৫,২২,০০০/-টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। তলুইগাছা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১২/৩-এস ও ১৩/৩-এস এর ১ আরবি হতে আনুমানিক ১৫০ ও ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন কেরাগাছি ও আমবাগান নামক স্থান হতে ৮,৭৯,০০০/-টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।
এছাড়াও, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৬ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালী নামক স্থান হতে ৬,১৫,০০০/-টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে এবং উক্ত বিওপি পৃথক আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৭ আরবি হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফকিরপাড়া মোড় নামক স্থান হতে সন্দেহভাজন ০১ জন বাংলাদেশী নাগরিক মোঃ সোহেল হোসেন (২০), পিতা-আব্দুল জলিল, গ্রাম-দামুদারকাঠি, ডাকঘর-হেলাতলা, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরাকে মোটরসাইকেলযোগে সীমান্ত এলাকা হতে কলারোয়ার দিকে গমনকালে থামিয়ে তল্লাশীকালে তাদের নিকট ২২ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট পাওয়ায় মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য ২,৩৮,৬০০/- টাকা।
আভিযানিকদল সর্বমোট=২৪,৬৪,৬০০/-(চব্বিশ লক্ষ চৌষট্টি হাজার ছয়শত) টাকা মূল্যের মাদকদ্রব্য/চোরাচালানী মালামাল আটক করে। চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :