লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন সিকদার | Daily AjKaler Kontho

লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন সিকদার


কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ২, ২০২৬, ৫:৪২ অপরাহ্ন
লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন সিকদার

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন নড়াইলের ঐতিহ্যবাহী নড়াইলের লোহাগড়ার লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী সাজ্জাদ হোসেন সিকদার।

জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন, কার্যকর ব্যবস্থাপনা এবং শিক্ষার মানোন্নয়নে তাঁর দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ ও শিক্ষা উন্নয়নে আগ্রহের বিষয়টি বিবেচনা করে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

সাজ্জাদ হোসেন সিকদার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID, JICA এবং জাতিসংঘ (UN)-এর বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রায় ১৫ বছর দায়িত্বশীল পদে কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি প্রশাসনিক ব্যবস্থাপনা, লজিস্টিক কার্যক্রম পরিচালনা, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে দক্ষতার পরিচয় দিয়েছেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা কলেজ থেকে সমাজবিজ্ঞান (Social Science) বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়াও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে (MBA) উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেছেন।

নবনিযুক্ত সভাপতি সাজ্জাদ হোসেন সিকদার বলেন, “লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ন রেখে শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থীদের জন্য আধুনিক ও নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।”

তাঁর মনোনয়নের খবরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, তাঁর দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা ও সমাজসেবামূলক মনোভাবের মাধ্যমে লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষা ও ব্যবস্থাপনায় আরও এগিয়ে যাবে এবং প্রতিষ্ঠানটির সুনাম নতুন উচ্চতায় পৌঁছাবে।

আজকালের কন্ঠ/আর বি