
নেত্রকোণার দুর্গাপুরে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া কাদা মাখা ও বেহাল সড়কে দাঁড়িয়ে রাস্তাটি পাকাকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেরার দুর্গাপুর ইউনিয়নের বুগাইকান্দা এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন হয়৷
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন,রহিম উদ্দিন, ইব্রাহিম মিয়া,বাবুল মোড়ল,আয়েশা আক্তারসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে বুগাইকান্দা গ্রামের ইব্রাহিম মিয়ার বাড়ি থেকে বাবুল মোড়লের বাড়ি পর্যন্ত ১০০ মিটারের বেশি রাস্তা সংস্কার না হওয়াই সামান্য বৃষ্টিতেই পুরো সড়ক কাদা ও হাঁটুপানি জমে একাকার হয়ে যায়। যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে যাতায়াত করাই দায় হয়ে পড়েছে।
স্কুল-কলেজের শিক্ষার্থী, গর্ভবতী নারী ও প্রবীণদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স বা অন্য কোনো গাড়ি গ্রামে প্রবেশ করতে পারে না। বক্তারা সরকারের কাছে দ্রুত এই বেহাল সড়কটি পাকা রাস্তা করে চলাচলের উপযোগী করে দেওয়ার দাবি জানিয়েছেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :