প্রতিবন্ধী লুতু মিয়া কে হোমনা ইউএনও'র মানবিক সহযোগিতা | Daily AjKaler Kontho

প্রতিবন্ধী লুতু মিয়া কে হোমনা ইউএনও’র মানবিক সহযোগিতা


হোমনা প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন
প্রতিবন্ধী লুতু মিয়া কে হোমনা ইউএনও’র মানবিক সহযোগিতা

কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের শোভারামপুর-২ গ্রামের প্রতিবন্ধী দোকানদার মো. লুৎফর রহমান (লুতু) মিয়ার দোকানে সংঘটিত চুরির ঘটনায় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।

বুধবার দুপুরে লুতু মিয়া ইউএনও মোঃ শহিদুল ইসলামের সাথে সাক্ষাৎ করলে তিনি ব্যক্তিগত উদ্যােগে তাঁর হাতে নগদ অনুদান তুলে দেন। পাশাপাশি তাঁর সার্বিক খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুদান পেয়ে আবেগাপ্লুত লুতু মিয়া ইউএনওর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি কখনো ভাবিনি প্রশাসনের এত বড় একজন কর্মকর্তা আমার খোঁজ নেবেন। এই সহযোগিতা আমাকে নতুন করে বাঁচার সাহস ও দোকানটি আবার দাঁড় করানোর আশা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা ইউএনওর এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে প্রশাসনের এমন সহমর্মিতাপূর্ণ ভূমিকা সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। তারা আশা প্রকাশ করেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরাও লুতু মিয়ার পাশে এগিয়ে আসবেন।

সম্প্রতি (২৬ জুলাই, রবিবার) গভীর রাতে দুর্বৃত্তরা লুতু মিয়ার টং দোকানের তালা ভেঙে নগদ অর্থ ও বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এতে একমাত্র আয়ের উৎস হারিয়ে চরম দুর্ভোগে পড়েন তিনি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি ইউএনও মো. শহিদুল ইসলামের নজরে আসে।

আজকালের কন্ঠ/আর বি