আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা | Daily AjKaler Kontho

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা


মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ২:১৪ অপরাহ্ন
আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা

নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু। সভায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিতকরণ এবং হাসপাতালের সার্বিক সেবার বিষয়ে আলোচনা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি