লোহাগড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ | Daily AjKaler Kontho

লোহাগড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ


কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন
লোহাগড়ায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ

নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় রুবেল শেখ (২৮) নামে এক ভাংড়ি ব্যবসায়ীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ উঠেছে তার স্ত্রী আদরী বেগমের (২০) বিরুদ্ধে। ভুক্তভোগী যুবকের পুরুষাঙ্গের ক্ষতস্থানে আটটি সেলাই লেগেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে পৌরসভার গোপীনাথপুর গ্রামে আহত যুবকের শ্বশুর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত রুবেল শেখ যশোর জেলার ধলগ্রামের শহীদ শেখের ছেলে। তিনি লোহাগড়া পৌরসভার গোপীনাথপুরে তার শ্বশুর বাড়ি এলাকায় ভাড়া থাকতেন। তার স্ত্রী আদরী বেগম ওই গ্রামের বাদলের মেয়ে।

ভুক্তভোগী রুবেল শেখ অভিযোগ করে বলেন, ২ বছরের দাম্পত্য জীবনে তার স্ত্রী আদরী বেগমের সঙ্গে তার বিভিন্ন সময়ে পরকীয়া সন্দেহের জেরে ঝগড়াঝাটি লেগেই থাকতো। এর জেরে মঙ্গলবার ভোরে ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্ত্রী আদরি বেগম তার বুকের উপরে বসে ধারালো এন্ট্রি’কাটার দিয়ে তার পুরুষাঙ্গ কেটে ফেলার চেষ্টা করেন। এসময় তিনি চিৎকার চেঁচামেচি করলে বাড়িতে থাকা অন্য লোকজন ও স্থানীয়দের সহোযোগিতায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপরে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে তার ক্ষত স্থানে ৮টি সেলাই দেওয়া হয়। এ ঘটনায় তিনি থানায় তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করবেন বলে জানান।

ভুক্তভোগী আরও জানান, তার স্ত্রী বসবাস করেন লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামে নিজের পিতার বাড়িতে। স্বামী বসবাস করেন তার গ্রামের বাড়ি বাঘারপাড়া এলাকায়। গতকাল মোবাইল ফোনে তার স্ত্রী তাকে গোপিনাথপুর পিতার বাড়িতে আসতে বলে, না আসলে স্ত্রী আত্মহত্যা করার হুমকি দেয়। গতকাল সোমবার রাত ১২ টার সময় সে শশুর বাড়িতে আসে। এবং রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এবং ঘুমন্ত অবস্থায় সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

স্বামী রুবেল শেখ পরকীয়ার অভিযোগ অস্বীকার করেন।

এ ঘটনায় ভুক্তভোগী রুবেল শেখের অভিযোগের ভিত্তিতে তার স্ত্রী অভিযুক্ত আদরী বেগমকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশের একটি দল। আদরী বেগম পুলিশ হেফাজতে থাকায় এসব অভিযোগের ব্যাপারে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী আদরী বেগমকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি