নড়াইল জেলা "আমরা জুলাই যোদ্ধা" নবগঠিত কমিটির আহবায়ক জাকারিয়া সদস্য ও সচিব সাগর | Daily AjKaler Kontho

নড়াইল জেলা “আমরা জুলাই যোদ্ধা” নবগঠিত কমিটির আহবায়ক জাকারিয়া সদস্য ও সচিব সাগর


কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
নড়াইল জেলা “আমরা জুলাই যোদ্ধা” নবগঠিত কমিটির আহবায়ক জাকারিয়া সদস্য ও সচিব সাগর

জুলাই গণঅভ্যুত্থানের স্প্রিরিট ধরে রাখতে নড়াইল জেলাধীন ৫১ সদস্য বিশিষ্ট “আমরা জুলাই যোদ্ধা” এর আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) “আমরা জুলাই যোদ্ধা” কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আল মিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি দেওয়া হয়।

নড়াইল জেলাধীন নতুন এই কমিটিতে গাজী জাকারিয়াকে আহবায়ক এবং মোঃ সাগর শেখকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।
মূল কমিটি ছাড়াও সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে ৫ জনকে উপদেষ্টা এবং ৬ জনকে প্রধান সমন্বয়কারী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির নেতৃবৃন্দ জানান, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো এবং যোদ্ধাদের অধিকার আদায় করাই তাদের লক্ষ্য ও মূল উদ্দেশ্য। “সবার আগে বাংলাদেশ” এই লক্ষ্য নিয়েই আমরা দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবো।

নড়াইল জেলা কমিটি ঘোষণার পর জুলাই যোদ্ধাদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। তারা আরও বলেন, অতি দ্রুত পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

আজকালের কন্ঠ/আর বি