মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার | Daily AjKaler Kontho

মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার


রুবেল আহমেদ, মাদারিপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলায় এজাহারভুক্ত তিন আসামিকে আটক করেছে সদর থানার অন্তর্গত শ্রীনদী পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২:৩০মিনিটের সময় বাগেরহাট জেলার রামপাল উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন,১-খোকন বেপারি (লামিয়ার শ্বশুর) ২-রিংকি (লামিয়ার ননদ) ৩-লিমা (লামিয়ার ননদ)!

পূলিশ সূত্রে জানা যায় মাদারীপুর জেলার মাননীয় পুলিশ সুপার হাবিবুর রহমান এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার নেতৃত্বে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: সাজেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

এছাড়া পুলিশ জানায় লামিয়া হত্যা মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

আজকালের কন্ঠ/আর বি