ঝিনাইদহ জেলা জাসাস এর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত | Daily AjKaler Kontho

ঝিনাইদহ জেলা জাসাস এর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত


শহিদুজ্জামান সাইদ, ঝিনাইদহ জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
ঝিনাইদহ জেলা জাসাস এর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে রবিবার (১৯ জুলাই) বিকালে শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন,অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জাসাস এর আহবায়ক এম এ কবীর,সদস্য সচিব কামরুজ্জামান লিটন, যুগ্ন আহবায়ক ইমরান হায়দার মোল্লা রাজা, এস এম শাহীন, সাগর হোসেন দিদার, শিল্পী মিন্টু, আনিসুর রহমান,মোক্তার হোসেন এবং উপজেলা জাসাস এর আহ্বায়ক মোঃ শহিদুজ্জামান সাইদ প্রমুখ।প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপন কর্মসূচি সফল করার লক্ষ্যে ঝিনাইদহ জেলা জাসাস মাস ব্যাপী এই কর্মসূচি অব্যাহত রাখবে।

আজকালের কন্ঠ/আর বি