নেত্রকোণায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয় নিয়ে দিনভর আলোচনা | Daily AjKaler Kontho

নেত্রকোণায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয় নিয়ে দিনভর আলোচনা


সুশীল আচার্য্য, নেত্রকোণা প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ৫:২৩ অপরাহ্ন
নেত্রকোণায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয় নিয়ে দিনভর আলোচনা

নেত্রকোণায় নিরাপদ অভিবাসনের বিভিন্ন দিক, বিদেশগামী কর্মীদের প্রয়োজনীয় প্রস্তুতি, দক্ষতা উন্নয়নের গুরুত্বসহ বৈধ উপায়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ নিয়ে দিনভর আলোচনা করা হয়।

নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)- আয়োজিত সেমিনারে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনারে অংশ নেয়া প্রশিক্ষণার্থীসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষদের কাছে এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

রোববার দুপুরে টিটিসির সম্মেলন কক্ষে টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ গিয়াস উদ্দীন আহমদের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন,পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম,টিটিসির ইনস্ট্রাক্টর মোঃ সাইদুর রহমানসহ অন্যরা।

সেমিনারে বক্তারা বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে প্রতারণা এড়াতে সরকারি নিয়ম অনুসরণ, সঠিক তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ জরুরি। দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করা সম্ভব বলেও তারা মত দেন।

আজকালের কন্ঠ/আর বি