
জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্রদলের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আকরামুল ইসলাম বিশেষ এ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :