ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের উদ্যোগে ১০২ এতিম শিশুর মাঝে খাদ্য ও পোশাক বিতরণ | Daily AjKaler Kontho

ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের উদ্যোগে ১০২ এতিম শিশুর মাঝে খাদ্য ও পোশাক বিতরণ


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ৭:০২ অপরাহ্ন
ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের উদ্যোগে ১০২ এতিম শিশুর মাঝে খাদ্য ও পোশাক বিতরণ

বরিশালে ১০২ জন এতিম শিশুর মাঝে খাদ্যসামগ্রী, পোশাক, জাম্প কেডস ও হাইজেনিক আইটেম প্রদান করেছে জাতীয় মানবিক উন্নয়ন সংস্থা-ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ।

১৫’ই জুলাই ২০২৬ ইং, বুধবার ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ, বরিশাল রুপাতলী অফিসে দিনব্যাপী এই আয়োজনে মোট ১০২ জন এতিম শিশুর মাঝে এসব খাদ্যসামগ্রী, পোশাক, জাম্প কেডস ও হাইজেনিক আইটেম প্রদান করেছে ।

উক্ত বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন *মোঃ নুরুল আলম, সোস্যাল ওয়ার্কার, সমন্বিত শিশু পূনর্বাসন কেন্দ্র রূপাতলী, বরিশাল*।
এতে আরও উপস্থিত ছিলেন ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ -এর বরিশাল অফিসের প্রজেক্ট অফিসার মোঃ রহমাতুল্লাহ, জুনিয়ার এডমিন এ্যান্ড লজিস্টিক অফিসার শিবলী, জুনিয়র প্রজেক্ট অফিসার আননুর খান।

প্রধান অতিথির বক্তৃতায় নুরুল আলম বলেন, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ দেশব্যাপী এতিম বাচ্চাদের যে সহায়তা দিয়ে যাচ্ছে এটা নিঃসন্দেহে চমৎকার উদ্যোগ।

আমি বিশ্বাস করি, এই বাচ্চাগুলো ভবিষ্যতে একেকজন আদর্শবান মানুষ হয়ে দেশ ও জাতির কল্যানে অবদান রাখবে ।

উল্লেখ্য, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের অরফ্যান কেয়ার প্রোগ্রামের আওতায় এই শিশুরা বছরে চারবার খাদ্য সামগ্রী, সারা বছরের জন্য শিক্ষা উপকরণ ও টিউশন ফি, স্বাস্থ্যসেবা এবং দুইবার নতুন পোশাক পেয়ে থাকে।

এই কার্যক্রমের আওতায় দাতা সংস্থা মা ইন্টারন্যাশনাল এর সহায়তায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ সারা দেশে প্রায় ৪০০ এতিম শিশুকে সহায়তা প্রদান করে আসছে।

আজকালের কন্ঠ/আর বি