রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মাদকসেবীর কারাদণ্ড | Daily AjKaler Kontho

রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মাদকসেবীর কারাদণ্ড


মোঃ রায়হানুল হক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন
রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মাদকসেবীর কারাদণ্ড

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে রাণীনগর রেলওয়ে স্টেশন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার দুপুরে রাণীনগর উপজেলা সদরের রেলওয়ে স্টেশন এলাকায় মাদকের আসর বসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানটি যৌথভাবে পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন ও নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক তাইজুল ইসলাম।

অভিযান চলাকালে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে দুজনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোঃ জুয়েল রানা (৪০) পিতাঃ আলতাব হোসেন, গ্রাম: রাণীনগর উত্তর রাজাপুর, তাকে ২০ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং মোঃ আইনুল হক (৪৬) পিতাঃ আব্দুর রশিদ, গ্রামঃ রাণীনগর পূর্ব বালুভরা, তাকে ১ মাস বিনাশ্রম কারাদন্ডত প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় দুজনকে আটক করি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী জুয়েলকে ২০ দিন এবং আইনুলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি