সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলনের উদ্যোগে ১১৫ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ | Daily AjKaler Kontho

সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলনের উদ্যোগে ১১৫ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ


মো: এমদাদ হোসেন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন
সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলনের উদ্যোগে ১১৫ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চট্টগ্রামের সন্দ্বীপে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলন। সংগঠনটির উদ্যোগে দুই দিনে উপজেলার বিভিন্ন এলাকায় মোট ১১৫টি অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (১২ জুলাই) বিকেলে উপজেলার মগধরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড, ৯ নম্বর ওয়ার্ড এবং সারিকাইত বাংলা বাজার এলাকায় ৭৭ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন হালদার। তিনি এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করে সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রবাসীদের অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি ও সন্দ্বীপ উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক হাসানুজ্জামান সন্দ্বীপী, সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলনের ত্রাণবিষয়ক সম্পাদক মো: মাছুম,আবদুর রহমান,মো: হেলাল,বশার,নজরুল,কাইয়ুমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অপরদিকে, সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার দীর্ঘাপাড়া ইউনিয়নে আরও ৩০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া একই কর্মসূচির আওতায় অন্যান্য এলাকাসহ মোট ১১৫টি পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে।

সংগঠনের সভাপতি আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক তারেক জিয়া বলেন, “সন্দ্বীপবাসীর যেকোনো দুর্যোগ ও সংকটময় সময়ে সন্দ্বীপ প্রবাসী অধিকার আন্দোলন সবসময় মানুষের পাশে থাকবে।”

সংগঠনের নেতারা আরও জানান,মানবিক দায়বদ্ধতা থেকে ভবিষ্যতেও প্রাকৃতিক দুর্যোগ, সংকট ও জরুরি পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে।

আজকালের কন্ঠ/আর বি