রাণীনগরে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ; দুই ব্যবসায়ীর অর্থদণ্ড | Daily AjKaler Kontho

রাণীনগরে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ; দুই ব্যবসায়ীর অর্থদণ্ড


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ৬:৪১ অপরাহ্ন
রাণীনগরে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ; দুই ব্যবসায়ীর অর্থদণ্ড

নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর হাটে মৎস্য সম্পদ রক্ষায় এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রবিবার (১২ জুন) দুপুর ১:৩০ মিনিটে এই অভিযান চালানো হয়।

অভিযান কালীন সময়ে নিষিদ্ধ কারেন্ট ও রিং জাল বিক্রির অপরাধে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার দুই মৎস্য ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মোঃ মোস্তফা (৫০) এবং মোঃ মাহাবুর (৩৫)

মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী অপরাধ স্বীকার করায় অভিযুক্ত দুই ব্যক্তির প্রত্যেককে ৫০০ টাকা করে মোট ১,০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে আনুমানিক ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের অবৈধ মৎস্য শিকারের সরঞ্জাম জব্দ করা হয়। যার মধ্যে রয়েছে ১১টি নিষিদ্ধ রিং জাল, ২০০টি কারেন্ট জাল যার দৈর্ঘ্য প্রায় ১০,০০০ মিটার

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল হাসান জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষায় এবং রেণু ও মা মাছ রক্ষার্থে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের এমন অভিযান নিয়মিত জারি থাকবে। জব্দকৃত ক্ষতিকর জালগুলো পরবর্তীতে আইনানুগ উপায়ে ধ্বংস করা হবে।