একসঙ্গে ১০ ডিসির পদোন্নতি | Daily AjKaler Kontho

একসঙ্গে ১০ ডিসির পদোন্নতি


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৬, ৮:১৬ অপরাহ্ন
একসঙ্গে ১০ ডিসির পদোন্নতি

সরকার একযোগে ১৭৯ জন উপসচিবকে যুগ্মসচিব হিসেবে পদোন্নতি দিয়েছে। এর মধ্যে পদোন্নতি পেয়েছেন ১০ জেলার ডিসি।

বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ১৭২ জনকে পদোন্নতি দিয়ে যুগ্মসচিব করার তথ্য জানানো হয়। পরে পৃথক আরেক প্রজ্ঞাপনে বিভিন্ন দেশের দূতাবাস, হাইকমিশন ও দফতরে দায়িত্বরত সাতজন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত জেলা প্রশাসকরা (ডিসি) হলেন— মো. নূরুল করিম ভুইয়া (গাজীপুর), আবু ছালেহ মো. মুসা জঙ্গী (চাঁপাইনবাবগঞ্জ), কাজী শহিদুল ইসলাম (রাজশাহী), মোহাম্মদ নায়িরুজ্জামান (নীলফামারী), ফরিদা খানম (ঢাকা), শরীফা হক (টাঙ্গাইল), তাহসিনা বেগম (শরীয়তপুর), মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা (চট্টগ্রাম) এবং মোতাকাব্বীর আহমেদ (মাগুরা) ও পটুয়াখালীর ডিসি মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।