আগৈলঝাড়ায় ইউপি সদস্যের নেতৃত্বে হামলা করে পিতা ও পুত্রসহ তিনজন আহত, থানায় লিখিত অভিযোগ | Daily AjKaler Kontho

আগৈলঝাড়ায় ইউপি সদস্যের নেতৃত্বে হামলা করে পিতা ও পুত্রসহ তিনজন আহত, থানায় লিখিত অভিযোগ


আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
আগৈলঝাড়ায় ইউপি সদস্যের নেতৃত্বে হামলা করে পিতা ও পুত্রসহ তিনজন আহত, থানায় লিখিত অভিযোগ

বরিশালের আগৈলঝাড়ায় ইউপি সদস্যের নেতৃত্বে হামলা করে পিতা ও পুত্রসহ তিনজনকে গুরুতর আহত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার রাতে পূর্ব বিরোধের জের ধরে উপজেলার বাগধা ইউনিয়নের আশকোর নতুন কালীবাড়ী বাজারে বাদশা আকন ট্রেডার্স’র সামনে বসে আওয়ামী লীগের বাগদা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইউপি সদস্য প্রদীপ রায়ের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে উপেন পান্ডে(৫৫) ও তার ছেলে মানিক পান্ড(৩৫)’র উপর হামলা করে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।

এসময় বাধা দিতে গেলে মন্টু রায়(৩৬)সহ আরো দুইজনকে পিটিয়ে আহত করে প্রদীপ রায়সহ তার লোকজন। পরে পিতা ও পূত্রসহ তিনজন কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এঘটনায় উপেন পান্ডের মেয়ে মুক্তা পান্ডে বাদী হয়ে সোমবার রাতেই ইউপি সদস্য প্রদীপ রায়কে প্রধান আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এব্যাপারে ইউপি সদস্য প্রদীপ রায় সাংবাদিকদের জানান, প্রতিপক্ষের লোকজনের সাথে হামলা হয়।

এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি(তদন্ত) সুশংকর মল্লিক সাংবাদিকদের বলেন, মারামারির ঘটনায় উভয় পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ তদন্ত শেষে থানায় মামলা নেয়া হবে।