দুমকিতে পল্লী উন্নয়ন দিবস ও বিআরডিবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত | Daily AjKaler Kontho

দুমকিতে পল্লী উন্নয়ন দিবস ও বিআরডিবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ৬, ২০২৬, ৫:০৫ অপরাহ্ন
দুমকিতে পল্লী উন্নয়ন দিবস ও বিআরডিবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীর দুমকিতে পল্লী উন্নয়ন দিবস ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, আনন্দ শোভাযাত্রা, পুরস্কার বিতরণ ও নারী উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা বিআরডিবির যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা নমিতা রাণী, উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা জালাল উদ্দীন আহমেদ এবং মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোরকান আহমেদ।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলার পাঁচটি ইউনিয়নের সমবায় সদস্য, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। এছাড়া পাঁচজন নারী উদ্যোক্তার হাতে মোট ৬ লাখ ২৫ হাজার টাকার ঋণের চেক তুলে দেওয়া হয়।

আজকালের কন্ঠ/আর বি