রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদক সেবির কারাদন্ড | Daily AjKaler Kontho

রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদক সেবির কারাদন্ড


মোঃ রায়হানুল হক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৬, ৪:১৭ অপরাহ্ন
রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদক সেবির কারাদন্ড

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ মাদক সেবিকে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান অভিযান চালিয়ে এই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডিতদের রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আদালত সুত্রে জানা যায়, এদিন রাত আনুমানিক সাড়ে ৯টা নাগাদ আবাদপুকুর-পতিসর সড়কের কালীগ্রাম বড়িয়াপাড়া-গুয়াতা গ্রামের মাঝামঝি স্থানে সড়কের ওপর কয়েকজন মাদক সেবি নেশা করে পথচারীদের বিদ্রুপ করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানাপুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেশা গ্রস্থ অবস্থায় গুয়াতা গ্রামের আব্বাস উদ্দীনের ছেলে জেমস আহম্মদ(২৯),কালীগ্রাম বড়িয়াপাড়া (তলিপুকুর) গ্রামের আজিজুল হকের ছেলে রানা আহম্মদ (১৯) ও হাসিবুল ইসলাম (২৩) কে হাতে নাতে ধরা হয়। এরপর তাদেরকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে প্রত্যেককে ১০দিনর বিনাশ্রম কারাদন্ড এবং একই সাথ ১০০টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। দন্ডিতদের রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে আদালত সুত্র জানিয়ছে।

আজকালের কন্ঠ/আর বি