কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের অবৈধ ৫টি ফ্রেজার আটক | Daily AjKaler Kontho

কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের অবৈধ ৫টি ফ্রেজার আটক


রুবেল আহমেদ, মাদারিপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ৩, ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন
কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের অবৈধ ৫টি ফ্রেজার আটক

মাদারিপুর কালকিনি উপজেলার বাশগাড়ি ইউনিয়নের খাসের হাট, সূর্যমনি চ্যানেল, কাচিকাটা চ্যানেলে ৪ ঘন্টাব্যাপী অভিযান পরিচালনা করেন ইউএনও সাইফ উল আরেফিন। এসময় মোট ৫টি ড্রেজার আটক করা হয়। তবে অপরাধীরা আগেই পালিয়ে যেতে সক্ষম হয়, সে সময় ঘটনাস্থলে ফেলে যাওয়া ড্রেজারগুলো জব্দ করে, তা স্থানীয় ইউপি সদস্য নূর ইসলামের জিম্মায় দেয়া হয়েছে। এ বিষয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়েছে।

অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে বলে ইউএনও এতথ্য নিশ্চিত করেন।