নেত্রকোণার পূর্বধলায় নদী থেকে ইট বাঁধা অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার | Daily AjKaler Kontho

নেত্রকোণার পূর্বধলায় নদী থেকে ইট বাঁধা অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার


সুশীল আচার্য্য, নেত্রকোণা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ২৯, ২০২৬, ৬:০২ অপরাহ্ন
নেত্রকোণার পূর্বধলায় নদী থেকে ইট বাঁধা অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার

নেত্রকোণার পূর্বধলায় হোগলা ইউনিয়নের কালিহর নদী থেকে ইট বাঁধা অবস্থায় এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে স্থানীয় লোকজন কালিহর নদীতে একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নবজাতকের মরদেহটি কালো শার্টে পেঁচিয়ে লাল রঙের একটি রশি দিয়ে একটি ইটের সঙ্গে বেঁধে নদীতে ডুবিয়ে রাখা হয়েছিল। পরে কোনো কারণে সেটি ভেসে ওঠে। তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটন এবং নবজাতকের পরিচয় শনাক্তে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

আজকালের কন্ঠ/আর বি