
নড়াইলের লোহাগড়ায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে নুসরাত (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (২৮ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার নলদী ইউনিয়নের হলদা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে শিশু নুসরাত নিজ বাড়িতে খেলা করছিল। এসময় পরিবারের লোকজন যে যার কাজে ব্যস্ত ছিলেন। পরিবারের অগচরে সে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে ভাঁসমান অবস্থায় দেখতে পান। তবে হাসপাতালে নেয়ার আগেই সে মারা যায় বলে জানা গেছে।
নলদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) আজিজুর রহমান নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :