
লক্ষ্মীপুরের রায়পুরে সংঘটিত আলোচিত মা ও তিন কন্যা হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশের মাননীয় ডিআইজি (অ্যাডিশনাল আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ মনিরুজ্জামান।
শুক্রবার (২৬ জুন ২০২৬) তিনি রায়পুর থানাধীন ঘটনাস্থলে গিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং তদন্ত কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। এ সময় তিনি মামলার তদন্ত দ্রুত, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিআইজি মহোদয় রায়পুর থানা পরিদর্শন করেন। সেখানে তিনি থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণকে আরও উন্নত পুলিশি সেবা প্রদান, অপরাধ দমন এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততা বজায় রাখার বিষয়ে পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
এ সময় লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জনাব মোহাঃ আব্দুর রাশেদ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব রূপক চন্দ্র পালসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, রায়পুরে সংঘটিত মা ও তিন কন্যা হত্যাকাণ্ডের ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনাটি উদ্ঘাটন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।
আপনার মতামত লিখুন :