সিংড়ায় ১৫২ টি নৃগোষ্ঠী পরিবারের মাঝে শিক্ষা উপবৃত্তি, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ | Daily AjKaler Kontho

সিংড়ায় ১৫২ টি নৃগোষ্ঠী পরিবারের মাঝে শিক্ষা উপবৃত্তি, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ


মোঃ তানজিল হোসেন, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশের সময় : জুন ২৩, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন
সিংড়ায় ১৫২ টি নৃগোষ্ঠী পরিবারের মাঝে শিক্ষা উপবৃত্তি, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ

প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নের জন্য বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থ বছরের নাটোরের সিংড়ায় নৃগোষ্ঠী ছাত্র ছাত্রী ও প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মোট ১৫২ টি পরিবারের মাঝে শিক্ষা উপবৃত্তি, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বুধবার বিকাল ৪টায় উপজেলা চত্বরে নৃগোষ্ঠীর প্রাথমিক বিদ্যালয়ের ৫৯ জন শিক্ষার্থী, মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫ জন ও কলেজের ২৪জন শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি, ১৮টি বাইসাইকেল ও ১২ টি পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, উপজেলা বিএনপির সদস্য সচীব অধ্যাপক শারফুল ইসলাম, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মোঃ মিলন হোসেন মাস্টার, সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম বুলেট সহ উপকারভোগী নৃগোষ্ঠী পরিবারের সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মী।

আজকালের কন্ঠ/আর বি