দেবিদ্বারে ইয়াবা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড | Daily AjKaler Kontho

দেবিদ্বারে ইয়াবা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড


শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ৪:২৯ অপরাহ্ন
দেবিদ্বারে ইয়াবা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

কুমিল্লা দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাঙ্গুরী গ্রামে ইয়াবা সেবনের অভিযোগে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।

রোববার (২১ জুন) পরিচালিত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন জালাল উদ্দিন পিন্টু (২৯), মো. শাহিন (২৮), মো. তামিম (২৩) ও জাহিদুল ইসলাম (৩৭)। তারা সবাই দেবিদ্বার উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকসেবন ও মাদক-সংক্রান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

আজকালের কন্ঠ/আর বি