
বাংলাদেশ ইনটেলেক্চুয়াল প্রোপার্টি এটর্নিজ এসোসিয়েশনের (BIPAA) দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আজ স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য এসোসিয়েশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস. এম. জিল্লুর রহমান।
দ্বিবার্ষিক সাধারণ সভায় এসোসিয়েশনের ২০২৪-২০২৬ মেয়াদের কোষাধ্যক্ষ ও সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সভায় এসোসিয়েশনের উপদেষ্টাদের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়। একই সঙ্গে বর্তমান কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের সফলতা কামনা করা হয়।
সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :