
নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ফিরোজ হোসেন (৩০) নামে এক মাদকসেবী যুবককে ৫ মাসের কারাদন্ড দেয়া হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাবিলা ইয়াসমিন এক বিশেষ অভিযান চালিয়ে রাণীনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে সংলগ্ন এলাকা পশ্চিম বালুভরা গ্রাম থেকে এক যুবককে মাদকাসক্ত অবস্থায় আটক করে কারাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামি ফিরোজ হোসেন নওগাঁ সদর উপজেলার শৈলগাছী গ্রামের মনতাজ প্রামানিকের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন জানান, রাণীনগর উপজেলার খট্টেশ্বর সদর ইউনিয়নের পশ্চিম বালুভরা গ্রামে মাদক কারবারীরা আড্ডা বসিয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফিরোজ হোসেন নামে এক যুবককে মাদকাসক্ত অবস্থায় হাতেনাতে আটক করা হয়েছে। এবং তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, দন্ডিত ফিরোজ হোসেনকে সাথে সাথে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, রাণীনগর থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :