মাদারীপুরের একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত | Daily AjKaler Kontho

মাদারীপুরের একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত


মাদারীপুর প্রতিনিধি প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ২:৩৫ অপরাহ্ন
মাদারীপুরের একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত

মাদারীপুরের মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের একই পরিবারের ৪ জনসহ মোট ৫ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, এক মুমূর্ষু রোগীকে অ্যাম্বুলেন্সে করে ফরিদপুরে ডাক্তার দেখাতে নেওয়া হচ্ছিল। পথে শংকরপাশা এলাকায় একটি বিআরটিসি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা একই পরিবারের ৪ জনসহ মোট ৫ জন নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

আজকালের কন্ঠ/আর বি