মাদক নির্মূলে রায়পুর থানার অভিযান অব্যাহত, ইয়াবাসহ আটক ১ | Daily AjKaler Kontho

মাদক নির্মূলে রায়পুর থানার অভিযান অব্যাহত, ইয়াবাসহ আটক ১


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ১:০১ অপরাহ্ন
মাদক নির্মূলে রায়পুর থানার অভিযান অব্যাহত, ইয়াবাসহ আটক ১

লক্ষ্মীপুরের রায়পুর থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৪ মে) দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে এসআই (নিরস্ত্র) মোঃ জামাল উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ রায়পুর থানাধীন ৪নং সোনাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব সোনাপুর দর্জি বাড়িস্থ মদীনাতুল উলুম নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান ফটকের সামনে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময় পাকা রাস্তার ওপর সন্দেহজনকভাবে অবস্থানরত এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি মোঃ সৈকত হোসেন ওরফে বিজয় (৩০)। তিনি মৃত আবু তাহেরের ছেলে। তার বাড়ি রায়পুর উপজেলার রাখালিয়া (পাটোয়ারী বাড়ি) এলাকায়।
এ ঘটনায় রায়পুর থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং-৩৯, তারিখ -২৪/০৫/২০২৬।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে। রায়পুর থানা পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি