রাণীনগরে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা প্রদান | Daily AjKaler Kontho

রাণীনগরে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা প্রদান


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : মে ২২, ২০২৬, ৬:১৯ অপরাহ্ন
রাণীনগরে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা প্রদান

নওগাঁর রাণীনগরে প্রবাসী রমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার কালীগ্রাম কসবাপাড়া গ্রামে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে আনুষ্ঠানিকভাবে আটজন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদেরকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুণ ক্লাব ও গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোঃ ওহেদুল ইসলাম মিলন (সাংবাদিক)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, সদস্য আনোয়ার হোসেন, উপজলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল, কালীগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছোলাইমান মন্ডল প্রমূখ।

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সিরাজুল ইসলাম প্রবাসীদের পক্ষ থেকে অনুষ্ঠানে বক্তব্য তুল ধরেন। অনুষ্ঠানের প্রথমেই আটজন প্রবাসীকে ফুলের তোরা দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এর পর প্রবাসী আটজনকে কদবেল গাছের চারা উপহার দেয়া হয়। আনন্দমুখর পরিবেশে এসময় অত্র ক্লাবের সদস্যবৃন্দ ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি